Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় নিশির জামিন 
Sunday December 7, 2025 , 1:38 pm
Print this E-mail this

ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন

পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় নিশির জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে (৩৮) জামিন দিয়েছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছরের বাচ্চাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ব্যাপারে নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।’ সম্প্রতি ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত সোমবার সকালে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। একপর্যায়ে একটি পুকুর থেকে ওই ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলোকে হত্যার অভিযোগ ওঠে। পরে গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। ওই রাতেই গ্রেফতার হন নিশি। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন