Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর দুমকীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু 
Friday August 9, 2024 , 4:01 pm
Print this E-mail this

আ. রহমান-কোহিনূর দম্পতির সন্তান হালিমা ও আবুবকর

পটুয়াখালীর দুমকীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকীতে পুকুরের পানিতে ডুবে হালিমা আক্তার (৯) ও আবুবকর (৬) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালেখা গ্রামের নুরু মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আ. রহমান-কোহিনূর দম্পতির সন্তান হালিমা ও আবুবকর। ঘটনাসূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে নুরু মৃধার পুকুরের ঘাটে গোসল করতে গিয়ে আবুবকর ডুবে গেলে বোন হালিমা ওঠাতে গিয়ে দু’জনেই পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে ওই বাড়ির মোমেলা নামে এক নারী দেখতে পেয়ে চিৎকার দেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুমকীর ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমরা এ বিষয়ে অবগত নই।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা