Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে ১৮ কিশোর পেলো সাইকেল 
Saturday December 5, 2020 , 12:02 pm
Print this E-mail this

এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত, ফলে মসজিদ মুসল্লিতে ভরা থাকবে

পটুয়াখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে ১৮ কিশোর পেলো সাইকেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকিতে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৮ কিশোরকে বাইসাইকেল দিয়েছেন মসজিদ কমিটি। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আঙ্গারিয়া বাজার জামে মসজিদ এলাকায় কিশোরদের হাতে সাইকেল তুলে দেয়া হয়। জানা গেছে, গত ১ অক্টোবর থেকে শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতা শুরু হয়। এলাকার ৪৯ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয় ১৮ কিশোর ও একজন বয়স্ক মুসল্লি। শুক্রবার সেই ১৮ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল এবং অন্য একজনকে শীতবস্ত্র ও পাগড়ি দিয়ে পুরস্কৃত করা হয়। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। বাকি প্রত্যেককে ইসলামি বইসহ টুপি উপহার দেয়া হয়।স্থানীয় বাসিন্দা মো: শফিকুল ইসলাম জাহিদ জানান, মসজিদ কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত। ফলে মসজিদ মুসল্লিতে ভরা থাকবে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা