Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে জাল ভোট দেওয়ার সময় ২ কিশোর আটক 
Sunday January 7, 2024 , 1:07 pm
Print this E-mail this

কিশোর হওয়ায় মোবাইল কোর্টের আওতায় না পড়ায় থানায় প্রেরণ

পটুয়াখালীতে জাল ভোট দেওয়ার সময় ২ কিশোর আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী দুমকি উপজেলায় লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী হাতেনাতে দুই কিশোরকে আটক করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১ টা সময় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৩৪ নং পশ্চিম ঝাটারা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দীপঙ্কর চন্দ্রশীল বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা কালে দু’জনকে আটক করা হয়। কিশোর হওয়ায় মোবাইল কোর্টের আওতায় পড়ে না বিধায় তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা লাঙ্গল প্রতীকে জাল ভোট দিতে এসেছিলেন। সহকারী রিটানিং কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, জাল ভোট দিতে আসায় দুই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা