Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি 
Monday February 16, 2026 , 6:39 pm
Print this E-mail this

বিজয় দিবসে মিল মালিকদের কাছে ছুটি না পাওয়ায় শ্রম অধিদপ্তরে অভিযোগ

নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সোমবার (ফেব্রুয়ারি ১৬) সকাল থেকে নগরীর রূপাতলীর দপদপিয়া এলাকায় টেক্সটাইল মিলের সামনে লাগাতার কর্মবিরতি শুরু করেন তারা। কর্মবিরতির শুরুতে সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলের লাইনম্যান হাবিবুর রহমান বলেন,গত রোববার (ফেব্রুয়ারি ১৫) কারখানা কর্তৃপক্ষ সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছে। দুই শ্রমিক নেতার কোন অপরাধ নেই। তাদের অপরাধ শুধু বিজয় দিবসের দিন শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। এ দিবস উপলক্ষে মিল মালিকদের কাছে ছুটি চাওয়া হয়েছিল। ছুটি না পেয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। সেই ঘটনার জের ধরে তাদের দু’জনকে বরখাস্ত করা হয়েছে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা