Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান 
Sunday February 15, 2026 , 8:39 pm
Print this E-mail this

জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। সেখানে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতা শেষে তারেক রহমান নাহিদের বাসায় আসেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি পেয়েছে ছয়টি আসন।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা