Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
Saturday March 8, 2025 , 5:49 pm
Print this E-mail this

ধর্ষকদের ফাঁসির শাস্তি ও ৫ দফা দাবি বিক্ষোভকারীদের

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (মার্চ ৮) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু থেকে শুরু করে সব বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের বিচারের আওতায় না আনার কারণে দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। এ সময় ধর্ষকদের গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ধর্ষকদের ফাঁসির মতো শাস্তি ও ৫ দফা দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, জেলা মুখপাত্র সুমি হক, যুগ্ম আহবায়ক সুলাইমা সিফাসহ আরও অনেকেই। মানববন্ধন শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী