Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)’র প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে চীন 
Tuesday March 31, 2020 , 1:52 pm
Print this E-mail this

এই ওষুধটি করোনায় আক্রান্ত কোনো রোগীর শরীরে ঢুঁকিয়ে দিলেই তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবে প্রাণঘাতী করোনাভাইরাসকে

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)’র প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে চীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে প্রতিষেধক আবিষ্কার হয়েছে বলে জানিয়েছে চীন। দেশটির বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ন্যানোমেটেরিয়াল নামের এই ওষুধটি করোনায় আক্রান্ত কোনো রোগীর শরীরে ঢুঁকিয়ে দিলেই তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবে প্রাণঘাতী করোনাভাইরাসকে। চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইট বার্তায় বলা হয়েছে, করোনার মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত। চীনা গবেষকদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ৯৬ দশমিক ৫ থেকে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটা জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই আসে সাফল্য।

সূত্র : নিউজ ১৮/উইমেননিউজ




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১