Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ষককে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনছেন যে নারী আইপিএস 
Friday July 19, 2019 , 8:27 pm
Print this E-mail this

ধর্ষককে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনছেন যে নারী আইপিএস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বন্ধুর ভাইয়ের ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করেন। এরপর চলে যান সৌদি আরব। কিন্তু সেখানে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সুনীল কুমার ভদ্রনের। গত মঙ্গলবার ১৬ জুলাই সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে তাকে। ভারতের কেরালার কোল্লামের পুলিশ কমিশনার (আইপিএস) মেরিন জোসেফ এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন। সুনীলকে দেশে ফেরাতে পুলিশের একটি দল নিয়ে রিয়াদে গেছেন আইপিএস মেরিন জোসেফ। এ ঘটনা সামনে আসার পর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন মেরিন। উল্লেখ্য, ২০১৭ সালে বন্ধুর বাড়িতে বেড়াতে যান সুনীল কুমার। সেখানে বন্ধুর ভাইয়ের ১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেন। পরে মেয়েটি আত্মহত্যা করে। লজ্জায় সুনিলের বন্ধুও আত্মহত্যা করেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা