Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হবে শেখ রাসেল বুক কর্নার 
Tuesday October 12, 2021 , 8:12 pm
Print this E-mail this

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বুক কর্নার চালু করা হবে

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হবে শেখ রাসেল বুক কর্নার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু বুক কর্নারের মতোই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার শেখ রাসেল বুক কর্নার স্থাপন করা হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বুক কর্নার চালু করা হবে। যেসব বিদ্যালয় এই সময়ের মধ্যে চালু করতে পারবে না সেসব বিদ্যালয়কে চলতি বছরের মধ্যে বুক কর্নার স্থাপনের কাজ শেষ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, বঙ্গবন্ধু কর্নার করেছি। একইসঙ্গে ডেডিকেটেড করা হচ্ছে শেখ রাসেল বুক কর্নার। শেখ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সেই দায়বোধ থেকে আমরা গুরুত্বের সঙ্গে এটি করছি। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বুক কর্নার চালু হবে। আর চলতি বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বুক কর্নার স্থাপন কাজ শেষ করতে হবে। লাইব্রেরিতে কী ধরনের বই সংরক্ষণ করা হবে এ বিষয়ে মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মূলত শিশুতোষ বই থাকবে। শিশু একাডেমির যেসব বই রয়েছে সেগুলো রাখা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসের সভাপতিত্বে গত ২৯ আগস্ট এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে সচিবের সভাপতিত্বে আরও একটি সভা অনুষ্ঠিত হয়।




Archives
Image
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
Image
উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
Image
গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়
Image
সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
Image
ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ