Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল 
Tuesday December 23, 2025 , 4:39 pm
Print this E-mail this

এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, প্রচার প্রচারণা, জনসমাগম, লিফলেট বিতরণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ক্ষণ গননার দিন শেষ মাত্র ১দিন বাকী থাকতেই কাউখালী বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, প্রচার প্রচারণা, জনসমাগম, লিফলেট বিতরণসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসন থেকে ১০ সহস্রাধিক নেতা-কর্মী ৩টি ৩তলা বিশিষ্ট লঞ্চযোগে রওয়ানা দিয়ে সভা স্থলে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আহম্মেদ সোহেল মনজুর সুমন জানান, এই দিনটি একটি ঐতিহাসিক দিন ইতিহাসের সাক্ষী হতে দীর্ঘ ১৮ বছর পরে প্রিয় জননেতা তারেক রহমানকে অভ্যর্থনার জন্য সর্বোচ্চ পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাকায় সভাস্থলে উপস্থিত থাকবো আশা প্রকাশ করছি।




Archives
Image
বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি
Image
আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা
Image
‘কথা বলতে সঠিক সময় প্রয়োজন’, অন্তঃসত্ত্বার গুঞ্জনে বুবলী
Image
মুখে কালো কাপড় বেধে বরিশালে নারীদের মৌন মিছিল
Image
বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক