Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টিকটকে কিশোর-কিশোরীর পরিচয় : অত:পর বাল্যবিবাহ! 
Wednesday April 17, 2024 , 12:07 pm
Print this E-mail this

খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা : উপজেলা নির্বাহী কর্মকর্তা

টিকটকে কিশোর-কিশোরীর পরিচয় : অত:পর বাল্যবিবাহ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৮নম্বর ওয়ার্ডের হরিপাশা এলাকার মুরগি ব্যবসায়ী শামিম হাওলাদারের ছেলে সিয়াম (১৬) এর সাথে টিকটকে পরিচয় হয় যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে নাঈমার (১৪)। পরিচয়ের কয়েক মাসের মাথায় পারিবারিকভাবে দু’জনের বিবাহ হয়। অপ্রাপ্ত বয়সের দু’জনের বিবাহের খবর এখন ঐ এলাকার সবার মুখেমুখে। হরিপাশা এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও আবুল কালাম বলেন, অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েদের পারিবারিকভাবে বিবাহ দেয়া অনেকটা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো। তাছাড়া এগুলোকে প্রশ্রয় দেয়া মানে অপরাধকে স্বীকৃতি দেয়া। একই কথা বলেন ঐ এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ও শিমুল। তারা বলেন, এরকম নাবালক দুটি ছেলেমেয়ের পারিবারিকভাবে বিবাহ হওয়া সামাজিক অবক্ষয়। এতে করে অন্যান্য অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েরা সহজেই এসব অপরাধে জড়িয়ে পরবে। এসব বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবউল্লাহ মজুমদার বলেন, বিষয়টি আমাদের জানা ছিলো না। যেহেতু এখন জানলাম খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন