Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠি মহাসড়কে চাঁদাবাজী বন্ধে অবৈধ টোলঘর ভেঙে গুড়িয়ে দিল পুলিশ! 
Sunday June 14, 2020 , 10:38 pm
Print this E-mail this

চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করার জন্য অভিযান অব্যহত থাকবে – পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

ঝালকাঠি মহাসড়কে চাঁদাবাজী বন্ধে অবৈধ টোলঘর ভেঙে গুড়িয়ে দিল পুলিশ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি মহাসড়কে চাঁদাবাজী বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ শহরের পশ্চিম ঝালকাঠি যুবউন্নয়নের সামনে অবৈধ একটি টোলঘর ভেঙে ফেলে। শনিবার সকাল ১১টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশ গাবখান সেতুর টোলপ্লাজায় গাড়ি থামিয়ে অতিরিক্ত টোল আদায় কিংবা চাঁদাবাজীর বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন যুবক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙে ফেলে। এদিকে ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার। মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন গাড়ির চালক ও যাত্রীরা। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, মো: ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

https://youtu.be/MbUfoJBC-Xs




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক