Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত 
Tuesday May 19, 2026 , 5:41 pm
Print this E-mail this

সভাপতি : আল-আমিন তালুকদার ও সম্পাদক : অলোক সাহা নির্বাচিত

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সকল পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা