Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে পিকআপে ফেন্সিডিল দেওয়ার সময় দুই কারবারি গ্রেপ্তার 
Saturday July 1, 2023 , 3:34 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, পরে তাদের ঝালকাঠির জেলহাজতে প্রেরণ

ঝালকাঠিতে পিকআপে ফেন্সিডিল দেওয়ার সময় দুই কারবারি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় পিকআপে করে ফেনসিডিল ভেলিভারি দেওয়ার সময় দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (জুলাই ১) রাত ৩টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন-যশোরের ঝিকরগাছা থানা এলাকার মাদক কারবারি বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস। পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে একটি পিকআপে করে তারা ফেনসিডিলের চালান ডেলিভারি দিতে আসেন। এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পিকআপসহ তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নেওয়া হয়। ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ঝালকাঠির জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives
Image
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান
Image
আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
Image
বরিশালে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা