Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ 
Sunday August 18, 2019 , 8:41 pm
Print this E-mail this

ঝালকাঠিতে অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে অস্টম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ (১৮-০৮-২০১৯) রবিবার দুপুরে ঝালকাঠি থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ও নির্যাতিতর পরিবার জানায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের তেরোয়ানা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেনের বাসায় চার বছর ধরে পড়ালেখার পাশাপাশি গৃহকর্মীর কাজ করতো অস্টম শ্রেণির এক ছাত্রী। গত ১৫ আগস্ট অধ্যক্ষের বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয় অধ্যক্ষ। ওই ছাত্রী ঘটনা তার বাবা মাকে জানালে রবিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।




Archives
Image
বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি
Image
আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা
Image
‘কথা বলতে সঠিক সময় প্রয়োজন’, অন্তঃসত্ত্বার গুঞ্জনে বুবলী
Image
মুখে কালো কাপড় বেধে বরিশালে নারীদের মৌন মিছিল
Image
বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক