Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কানাডায় একই পরিবারের ৪ বাংলাদেশির মরদেহ উদ্ধার! 
Sunday August 4, 2019 , 11:41 am
Print this E-mail this

কানাডায় একই পরিবারের ৪ বাংলাদেশির মরদেহ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কানাডার টরন্টোর মারখাম এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় ওই পরিবারেরই এক সদস্যকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন-মোহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে এবং বয়স্ক এক নারী। তাদের বাড়ির সামনে থেকে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। সে মনিরের ছেলে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। ২০০২ সাল থেকে কানাডায় বসবাস করছিল ওই পরিবারটি। সম্প্রতি মনির ও মুক্তা জামানের ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তাদের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী। পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড। নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ। সে মাদকাসক্ত হয়ে এই ত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের খুনের বিষয়টি সেই প্রথম মন্ট্রিলে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা