Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা : বাংলাদেশকে ২৫ কোটি টাকা সহায়তা দেবে সুইজারল্যান্ড 
Saturday April 11, 2020 , 2:17 pm
Print this E-mail this

এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে

করোনা : বাংলাদেশকে ২৫ কোটি টাকা সহায়তা দেবে সুইজারল্যান্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে ২৫ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকার সুইস দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে সহায়তার জন্য ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা ঝুঁকি প্রতিরোধ ও কমানোর জন্য আর কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে মূল্যায়ন করছে সুইজারল্যান্ড।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১