Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এসিড হামলার অভিযোগ, মিলার বিরুদ্ধে স্বামীর মামলা! 
Friday June 7, 2019 , 1:37 pm
Print this E-mail this

এসিড হামলার অভিযোগ, মিলার বিরুদ্ধে স্বামীর মামলা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে এসিড হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারির বাবা। মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেন, মামলা নম্বর-০৫ (০৬-২০১৯)। তপন সাহা বলেন, মিলার সাবেক স্বামী পারভেজ সানজারীকে এসিড নিক্ষেপের অভিযোগে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় তাসবিহা বিনতে শহীদ মিলা ও তার সহকারী পিস জন পিটার হালদার ওরফে কিমকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। মামলার এজহারে বলা হয়, গত ২রা জুন রাত ৮টার দিকে উত্তরায় তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে পারভেজের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন পারভেজ। ঘটনার পর আহত পারভেজ বলেন, বিয়ে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় তাকে হুমকি দেয়া হচ্ছিল। মিলার সহকারী জন পিটার হাওলাদার কিম তার শরীরে এসিড নিক্ষেপ করেছেন বলে তিনি অভিযোগ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা যায়, এসিডে পারভেজের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে। প্রসঙ্গত, ২০১৭ সালে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। বছরখানেক আগে বিয়ে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নানা আলোচনায় আসেন মিলা ও পারভেজ। দুজনই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে থাকেন। পারভেজের বিরুদ্ধে নির্যাতন ও দেশদ্রোহী কাজের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগ আনেন মিলা।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং