Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার দিল্লিতে মেট্রো রেলে আবেগঘন চুম্বনে তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল 
Thursday December 12, 2019 , 2:10 pm
Print this E-mail this

এবার দিল্লিতে মেট্রো রেলে আবেগঘন চুম্বনে তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেট্রো রেলে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়ার জেরে তাদের মারধর করেছিলেন বেশ কয়েকজন যাত্রী। বিষয়টি ঠিক নাকি ভুল তা নিয়ে তর্কে মেতেছিলেন অনেকেই। এবার দিল্লিতে মেট্রো রেলে পাশে থাকা যাত্রীদের চমকে দিয়ে আবেগঘন চুম্বনে মেতে উঠলেন এক যুগল। আর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মেট্রোর কামরায় স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন এক যুগল। প্রথমে কথাবার্তা বলেই সময় কাটাচ্ছিলেন তারা। এরপর হঠাৎ করেই প্রকাশ্যে একে অপরকে চুম্বন করতে শুরু করেন দুজন। সেখানে থাকা এক সহযাত্রী আবার সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ভাইরাল হওয়া ঘটনাটিতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পক্ষ গড়ে উঠেছে। কেউ কেউ বলছেন, ওই যুগলের ব্যক্তিগত মুহূর্ত এভাবে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া অন্যায়। আবার অনেকের মতে, পাবলিক প্লেসে এ ধরনের আচরণ ঠিক নয়। দিল্লির মেট্রোতে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও মেট্রোতে এ রকম ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগও জমা পড়ে। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও এ বিষয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এরই মাঝে আবারও নতুন এ ঘটনাটি ঘটলো।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা