Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » একুশে টেলিভিশনের সিইও পদে যোগ দিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায় 
Friday March 13, 2020 , 7:17 pm
Print this E-mail this

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তিনি

একুশে টেলিভিশনের সিইও পদে যোগ দিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একুশে টেলিভিশনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে যোগ দিলেন বিটিভির সাবেক মহা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি যোগদান করেন। প্রথম দিনই তিনি একুশের টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। পীযুষ বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে অভিনন্দন জানায় সম্প্রীতি বাংলাদেশ। তিনি সংগঠনটির আহ্বায়ক। একইদিন সন্ধ্যায় বার্তাকক্ষে সাংবাদিকদের সাথে পরিচিত হন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন নাট্যকার, আবৃত্তিকার ও সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করেছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা,  অভিনন্দন আর শ্রদ্ধা




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং