Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় 
Tuesday November 19, 2019 , 2:16 pm
Print this E-mail this

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। অভিনব ওই প্রতিবাদ টিভি চ্যানেলের সংবাদ পাঠের সময়ও হচ্ছে। ফিলিস্তিন টিভিতে সোমবার (১৮ নভেম্বর) রাত ৯টার খবরে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পড়তে দেখা যায়। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য বিষয়। শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় হানাদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। ঘটনাটি ফিলিস্তিনসহ আরব দেশগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে MuathEye, EyeofTruth ও MuathAmarneh হ্যাশট্যাগেও চলছে প্রতিবাদ।সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি করে। ইসরাইলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন। আমারনার পরিবার জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের জানিয়েছে যে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। গুলির কারণে তার চোখে ‘গুরুতর’ জখম হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা