Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ 
Wednesday November 27, 2024 , 2:29 pm
Print this E-mail this

হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা। বুধবার (নভেম্বর ২৭) দুপুর দেড়টায় আদালত চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন। বিক্ষোভকারীরা বলেন, ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা। এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা।




Archives
Image
মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের
Image
বরিশালে মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
Image
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান