Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহীর সবাই নিহত 
Wednesday January 8, 2020 , 11:58 am
Print this E-mail this

ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহীর সবাই নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের একটি উড়োজাহাজ ইরানে উড্ডয়নের পর তেহরানের কাছে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর ১৮০ আরোহীর সবাই নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নকালে যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল। যাদের কেউ-ই আর বেঁচে নেই বলে জানা গেছে।

প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়। রাডারের তথ্য অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে সকাল ৬টায় যাত্রা করে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিল। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে ইরানের একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা