Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা 
Friday February 6, 2026 , 4:39 pm
Print this E-mail this

দেশজুড়ে চলছে প্রচারণা, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন নির্বাচনে বরিশাল বিভাগে নারী প্রার্থীর সংখ্যা মাত্র দু’জন। তবে সংখ্যায় যাই থাকুক নারী প্রার্থীরা-পুরুষের সঙ্গে সমান তালে প্রচারণা ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নারী সংখ্যার এ বৈষম্য নারী উন্নয়নের প্রতিবন্ধকতা বলে মনে করছেন সুশীল সমাজ। জাতীয় নির্বাচনের প্রচারণা চলছে দেশজুড়ে, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনি প্রচারণার এ দৌড়ে পিছিয়ে নেই জেলার নারী প্রার্থীরা। যদিও নারী প্রার্থীর সংখ্যা অনেকটাই কম। বরিশাল বিভাগের ২১টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১২৪ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র দু’জন। বিএনপি থেকে ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আর বাসদ থেকে বরিশাল-৫ আসনে ডা. মনীষা চক্রবর্তী। বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা: মনীষা চক্রবর্তী বলেন, আমরা গভীর রাতেও মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষই আমাদের নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌছে দিচ্ছে। আর সাধারণ মানুষ অনেক সহযোগিতা করছে। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্লোগান আর মিছিলের মধ্যেই প্রচারণা এগিয়ে নিচ্ছেন তিনি। আর ঝালকাঠি-২ আসনের ধানের শীষ প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, শিল্প কারখানা করা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর নদী ভাঙনে ঘর বাড়ি বিলিন হয়ে যাচ্ছে। এ ভাঙন রোধে কাজ করা হবে। রাজনৈতিক দলগুলো নারী উন্নয়ন ও জাগরণের কথা বলেও বাস্তবতা ভিন্ন। তার প্রমাণ নির্বাচনে নারীদের কম মনোনয়ন প্রাপ্তি। যা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে অন্তরায় বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বরিশাল জেলা সুজনের সম্পাদক রফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো কী কারণে নারী প্রার্থী দিচ্ছে না। যে কারণেই হোক এ বিষয়টা খুবি দুঃখজনক। এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, তারা তাদের মতো করেই এখানে ভোট চাচ্ছে। নির্বাচনি মাঠে তারা বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে তারা নির্বাচনি আচরণ বিধিমালা মেনে চলছে এবং আমাদেরকে সহযোগিতা করছে।




Archives
Image
বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি
Image
আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা
Image
‘কথা বলতে সঠিক সময় প্রয়োজন’, অন্তঃসত্ত্বার গুঞ্জনে বুবলী
Image
মুখে কালো কাপড় বেধে বরিশালে নারীদের মৌন মিছিল
Image
বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক