Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি 
Sunday March 8, 2026 , 5:19 pm
Print this E-mail this

সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (মার্চ ৮) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি সনাক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন। আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর নারী দিবসে একটি নতুন প্রত্যাশা পূরণের আশা থাকে। কিন্তু তা পূরণ হয় না। সকলের প্রত্যাশা নারী নির্যাতন, নিপীড়ন, নারীরর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা হচ্ছে না। বর্তমান সরকারে কাছে নারী দিবস থেকে নারীর অধিকার নিশ্চিত, ও নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। প্রবীণ নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন-পিডিও’র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, ব্লাস্টের বরিশালের কো-অর্ডিনেটর সাহিদা তালুকদার, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্ত্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার সহ আরো অনেকেই।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ