Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন 
Wednesday December 3, 2025 , 10:27 am
Print this E-mail this

তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তালাবদ্ধ কর্মসূচি চলবে

আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা জানান, অর্থ মন্ত্রণালয় তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর ২২ দিন অতিবাহিত হলেও এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি।

ফলে বাধ্য হয়ে শাটডাউনসহ সব পরীক্ষাবর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়, ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তালাবদ্ধ কর্মসূচি চলবে। সংগঠনটির চার আহ্বায়ক-মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও মু. মাহবুবুর রহমান-এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজ নোটিশ জারির প্রতিবাদে বুধবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিন দফা দাবি :-
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বিদ্যমান জটিলতার সমাধান
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার