Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হোটেলে ইয়াবা সেবন, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল! 
Monday March 9, 2026 , 6:31 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ

হোটেলে ইয়াবা সেবন, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহর ইয়াবা সেবন করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু সালেহ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এর আগেও পর্যটককে মারধর করে হোটেল থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জানা গেছে, সোমবার (মার্চ ৯) সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউসের একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই আবু সালেহ হোটেল থেকে পালিয়ে যান। কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, হোটেল বেঙ্গল গেস্ট হাউসে বিভিন্ন সময় নারী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালেহর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাকে হাতেনাতে ধরতে তিনি হোটেলে যান। এ সময় আবু সালেহ অগোছালো অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহীনের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা