Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক’ জাহাজে ভয়াবহ আগুন, নিহত ১ 
Saturday December 27, 2025 , 10:39 am
Print this E-mail this

অল্পের জন্য রক্ষা ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক, জীবিত উদ্ধার ১৫

সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক’ জাহাজে ভয়াবহ আগুন, নিহত ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী ওঠানোর সময় জাহাজটি নুনিয়াছড়া ঘাটে ভেড়ানোর মুহূর্তে ইঞ্জিনরুমে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জাহাজের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় কর্মচারী নুর কামালের (৩৫) মরদেহ পাওয়া যায়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। নিহত নুর কামালের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, যাত্রীরা জাহাজে ওঠার আগেই আগুনের ঘটনা ঘটে। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাত্রা করবেন। আটলান্টিক জাহাজের কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নুর কামাল রাতে ডিউটি শেষে ঘুমিয়েছিলেন।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ