Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিমান্ড শেষে বিএনপি নেত্রী সুলতানা কারাগারে 
Wednesday November 9, 2022 , 5:04 pm
Print this E-mail this

প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য

রিমান্ড শেষে বিএনপি নেত্রী সুলতানা কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত বিভাগীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। গত ৬ নভেম্বর সুলতানার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি। মামলা দায়েরের পর রোববার সকালেই গুলশানের বাসা থেকে সুলতানা আহমেদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ