Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদকের টাকার জন্য ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া, নিজের বুকে ছুরি চালাল কিশোর 
Friday June 14, 2024 , 9:12 am
Print this E-mail this

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা, রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

মাদকের টাকার জন্য ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া, নিজের বুকে ছুরি চালাল কিশোর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদক কেনার টাকা চেয়েও না পেয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার (জুন ১৩) বিকেলে বরিশাল নগরীর বিএম স্কুল রোডে এ ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী এ তথ্য জানিয়েছেন। ওই কিশোরের নাম মো: রাফি (১৬)। সে বিএম স্কুল রোডের বাসিন্দা মৃত মো: মোতালেবের ছেলে। এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে রাফি। পরিদর্শক আমানুল্লাহ আল বারী বলেন, ভাইয়ের সঙ্গে তর্ক করে নিজেই নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় রাফি। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাফির ভগ্নিপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কিনতে বোনের কাছে টাকা চায়। এ নিয়ে ছোট ভাই রেদোয়ানের সঙ্গে তাঁর তর্ক হয়। তখন নিজেকে শেষ করে দেবে বলে হুমকি দিয়ে আম কাটার ছুরি হাতে নেয়। রেদোয়ান বাধা দিতে গেলে ওই ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে রাফি। রেদোয়ানের চিৎকারে সবাই গিয়ে রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ