Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি নির্বাচনে ওয়ারেন্ট ছাড়া কোন গ্রেফতার নয় 
Monday July 9, 2018 , 5:55 pm
Print this E-mail this

প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে

বরিশাল সিটি নির্বাচনে ওয়ারেন্ট ছাড়া কোন গ্রেফতার নয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। রবিবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দিয়েছিলাম। বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন হয়রানিমূলক গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে ওয়ান্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’ তিনি আরও বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কি না।’ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ