Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল র‌্যাবের সাবেক পরিচালকসহ ১৮২ জন পাচ্ছেন ‘সাহসী’ পদক 
Tuesday January 2, 2018 , 1:15 pm
Print this E-mail this

একটি অনলাইন নিউজপোর্টাল পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিদেবন প্রকাশ করেছে

বরিশাল র‌্যাবের সাবেক পরিচালকসহ ১৮২ জন পাচ্ছেন ‘সাহসী’ পদক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কর্মক্ষেত্রে সাহসী ভুমিকা রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত ১৮২ জনকে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। এই তালিকায় বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, র‌্যাব-৮-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান, বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক, সিনিয়র এএসপি (সদর) জসিম ও বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সাবেক উপ-পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ অর্ন্তভুক্ত হয়েছেন। আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে তাদের বিশেষ এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় একটি অনলাইন নিউজপোর্টাল পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রের বরাত দিয়ে সোমবার (০১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রতিদেবন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ক্যাটাগরিতে এবার সাহসিকতার জন্য ৩০ জনকে বিপিএম, সেবার স্বীকৃতি হিসেবে ২৮ জনকে বিপিএম-সেবা, সাহসিকতার জন্য ৭১ জনকে পিপিএম ও সেবার স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পাবেন ৫৩ জন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর
Image
বরিশাল নগরীতে তিনতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ড
Image
অসহায় আর দুঃস্থদের মাঝে জিয়া উদ্দিন সিকদারের ইফতার বিতরণ
Image
বরিশালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Image
বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক ১