Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার 
Saturday July 25, 2026 , 12:49 pm
Print this E-mail this

হত্যা নাকি আত্মহত্যা, তা বলা সম্ভব নয়-ওসি, কাউনিয়া থানা

বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্জয় শাহ পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে এবং তিনি বিসিকের সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানায়, দুর্জয় প্রায় এক বছর ধরে সেখানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি স্বাভাবিকভাবে কাজ করছিলেন। হঠাৎ তিনি নিজের কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর তাকে খোঁজা-খুঁজি করলে অপর এক কর্মী সাকিল জানালা খুলে দেখতে পান, তিনি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। এরআগে বিকাল ৪টার দিকে কাজের মাঝখানে দুর্জয় নিজের কক্ষে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা খুলে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা সম্ভব নয়।




Archives

Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার