Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ৫, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন 
Wednesday September 4, 2024 , 5:19 pm
Print this E-mail this

নিহত আব্দুল্লাহ আল-আবির উদ্যান ঘোষণার দাবিতে এ মানববন্ধন

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বেলস পার্কের নামকরণ পরিবর্তন করে শেখ হাসিনা পতন আন্দোলনের বীর নগরীর সাধারণ ছাত্র নিহত আব্দুল্লাহ আল-আবির উদ্যান ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন-বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায় এ দাবি বাস্তবায়নে বরিশালবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।




Archives
Image
উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
Image
গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়
Image
সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
Image
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
Image
বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ফায়ার ফাইটার নিহত