Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর রিফুজি কলোনী থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৫ 
Monday June 15, 2026 , 12:07 pm
Print this E-mail this

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশাল নগরীর রিফুজি কলোনী থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ডস্থ রিফুজি কলোনীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঐ এলাকার চিহ্নিত মাদক কারবারি রফিক ওরফে গাজা রফিকের স্ত্রী, ছেলে সহ ৫ (পাঁচ) মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (জুন ১৪) রাতে নগরীর রিফুজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-বাপ্পি হাওলাদার (২৪), রফিকুল ইসলাম প্যাদার ছেলে মো: রাতুল ইসলাম (২৪), উজ্জ্বল হাওলাদার (২৫), ইমন হাওলাদার (১৯) এবং রফিকুল প্যদার স্ত্রী অনু বেগম (৩৮)। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে নগরীর রিফুজি কলোনি এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নগরীর রিফুজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে নারী সহ পাঁচ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এসময় অভিযান পরিচালনা করেন-এসআই গোলাম মোঃ নাসিম, এসআই আবু তালেব, এসআই নাহিদুল ইসলাম, এএসআই মোঃ সাইফুল, এএসআই আল আমিন, এএসআই আরিফ, এএসআই বাবুল, এএসআই জুয়েল শেখ ও নারী কনস্টেবল সুমি আক্তার। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা