Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহ’র নাম ভাঙ্গিয়ে প্রতারনা, ইতু আটক 
Tuesday December 25, 2018 , 8:04 pm
Print this E-mail this

ইতু নামের মহিলাকে তার গোরস্থান রোডের ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ

বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহ’র নাম ভাঙ্গিয়ে প্রতারনা, ইতু আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ভর্তিতে চান্স পাইয়ে দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে টাকা দাবী করার সময় পুলিশ এক নারীকে আটক করেছে। ২৩ ডিসেম্বর রাতে গোরস্থান রোডের ভাড়া বাসা থেকে ইতু (২৬) নামের ওই মহিলাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। রিয়াজ হোসেন নামের এক ব্যাক্তির স্ত্রী ইতু। পুলিশ জানান বরিশাল নগরীর বিভিন্ন স্বনাম ধন্য স্কুলের ভর্তি পরিক্ষার সময় এই চক্রটি প্রতারনার মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে থাকে। এরই সূত্র ধরে চক্রটি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম ভাঙিয়ে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তির জন্য লেনদেন করতে যাওয়া এক স্বজনের তথ্যের ভিত্তিতে গতকাল ওই মহিলাকে তার গোরস্থান রোডের ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ। ইতু নামের ওই মহিলা জানান, তার বাড়ী উজিরপুরের ধামুড়া এলাকায়। তিনি তার এলাকার সানোয়ার হোসেন সুমন নামের বিদেশ ফেরত এক বন্ধুর মাধ্যমে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলে ভর্তি করার কথা বলে লেনদেন করেন। এ ব্যাপারে তার বন্ধু সুমনের ফোন নম্বরে (০১৯১১৬২৩৮৩৪) ফোন করলে তিনি বলেন আমি টাকার মাধ্যমে স্কুলে ভর্তি করে থাকি। এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকা মেয়রকে আর ষাট হাজার টাকা ডিসিকে দেয়া লাগবে বলে ফোন কেটে দেন।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড