Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৮, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভাবীকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন 
Tuesday May 20, 2025 , 7:51 pm
Print this E-mail this

বাকেরগঞ্জের গোবিন্দপুরে এক যুবতীকে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা

বরিশালে ভাবীকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে যুবতীকে (৩০) ধর্ষণের ১২ বছর পর দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (মে ২০) বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বরূপ গাজীর ছেলে সোহাগ গাজী ও সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী। তারা দু’জনেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০১২ সালের ১০ অক্টোবর রাতে বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের এক যুবতীকে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা। সেই ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। স্বাক্ষ্যগ্রহণসহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।




Archives

Image
বরিশালে এলপিজি বাজারে অভিযান
Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন