Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড 
Monday September 18, 2023 , 7:49 pm
Print this E-mail this

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ

বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পৃথক দুটি ধর্ষণ মামলায় দু’জন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি দুই আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন। সোমবার (সেপ্টেম্বর ১৮) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলো, জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)। পৃথক দুই মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহুতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু চরাতে যায় ১১ বছর বয়সের এক শিশু কন্যা। এসময় ক্ষেতের পাশে থাকা রজত হালদার শিশুটির মুখ চেঁপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয় আগৈলঝাড়া থানায় মামলা করেন। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালর ৪ আগস্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। বিচারক সাতজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার উল্লিখিত রায় ঘোষণা করেছেন। অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে আবুল হোসেন বালী। খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট দাখিলের পর বিচারক চারজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার রায় ঘোষনা করেছেন।




Archives
Image
বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
Image
বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠিানকে জরিমানা
Image
নারী কেলেঙ্কারিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তার পিএ শহিদুল আটক
Image
বিসিসি”র প্রশাসক পদে আলোচনায় আলাল, আবু নাসের ও শিরিন
Image
মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের