Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে 
Saturday September 26, 2026 , 4:27 pm
Print this E-mail this

স্থানীয় বাসিন্দারা মুচলেকা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেন : পুলিশ পরিদর্শক

বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাবা বাঁধা বাজারের একটি খুঁটির সঙ্গে। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এল ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের দোকান থেকে কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবা-মেয়ের এই দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে গতকাল শুক্রবার রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে আজ শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। পরে নিজের হাতে বাবাকে খাবার খাওয়ায়। ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে রুটি তুলে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির মমতার দৃশ্যটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। পরবর্তী সময়ে আজ সকাল ৯টার দিকে উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটি অনিক সরদারের কাছ থেকে একটি মুচলেকা রেখে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, ‘চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন—এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা মুচলেকা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেন বলে আমরা জানতে পেরেছি।’




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা