Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আড়াই কোটি টাকা হাতিয়ে প্রতারক র‌্যাবের জালে 
Friday May 18, 2018 , 8:26 pm
Print this E-mail this

বরিশালে আড়াই কোটি টাকা হাতিয়ে প্রতারক র‌্যাবের জালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলা থেকে মো. দেলোয়ার হোসেন ভুট্টো নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৭ মে) রাতে উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠির গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন ভুট্টো ওই গ্রামের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর ছেলে ও উপজেলার মুন্সিরতাল্লুক আলিয়া মাদরাসার প্রিন্সিপাল। বরিশাল র‌্যাব সদর দপ্তর সূত্র জানান, দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সাালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় গত ৮ মে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান। এর পরে বেশ কয়েকদিন পলাতক ছিলেন দেলোয়ার হোসেন ভুট্টো। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব নিশ্চিত হয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে গ্রেপ্তার করে। ঐ সফল অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স।




Archives

Image
বরিশালে খেলনা গাড়ির ভেতরে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Image
অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচারের দাবিতে বরিশাল নাগরিক সমাবেশ
Image
ঢাকাসহ দেশের ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিমানবন্দরে চুরিতে বাধা দেওয়ায় আনসার সদস্যকে কুপিয়ে জখম
Image
বরিশালে ৩ হাজার ২০০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার