Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ১৩, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অস্ত্রসহ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার 
Thursday January 8, 2026 , 6:31 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

বরিশালে অস্ত্রসহ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (জানুয়ারি ৭) গভীর রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তারিকুল ইসলাম তারেক। তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

অতীতে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Image
প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
Image
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
Image
নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা
Image
সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা