Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় ৩ স্কুলছাত্রী নিখোঁজ 
Thursday October 12, 2017 , 9:41 pm
Print this E-mail this

স্কুলছাত্রীর অভিভাবকরা বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন

বরিশালের আগৈলঝাড়ায় ৩ স্কুলছাত্রী নিখোঁজ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের ৩ স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।এই ঘটনায় স্কুলছাত্রীর অভিভাবকরা বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন।নিখোঁজরা হলো,উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শ্রেণির ছাত্রী পূর্বসুজনকাঠী গ্রামের লিটন খলিফার মেয়ে খাদিজা আক্তার এবং কালুপাড়া গ্রামের শহিদ হাওলাদারে মেয়ে পূর্বসুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ শ্রেণির ছাত্রী সাজনা আফরিন আরমা।স্কুলছাত্রীদের অভিভাবক সূত্রে জানা গেছে,সাজনা বিদ্যালয়ে ক্লাস করছিল ওই সময় খাদিজা তাকে ডেকে নিয়ে যায়।এরপর থেকে দুই ছাত্রী নিরুদ্দেশ।অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান পাওয়া যায়নি।এমনকি অপেক্ষার পরেও তারা বাড়ি ফিরে আসেনি।যে কারণে সর্বশেষ রাত ৯টার দিকে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




Archives
Image
মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের
Image
বরিশালে মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
Image
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান