Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন 
Wednesday January 25, 2023 , 9:47 am
Print this E-mail this

রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন। বুধবার বেলা ১১টার দিকে মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ জানুয়ারি মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয়েছে জাম্বুরি। এই মুহূর্তে চলছে সমাপনী অনুষ্ঠানের মহড়া। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর গাজীপুর সফর ঘিরে জাম্বুরি ময়দানসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত র‌্যাব, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌচাক জাতীয় স্কাউট জাম্বুরি মাঠ ও আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২