Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ, ৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার 
Sunday April 21, 2024 , 5:10 am
Print this E-mail this

ঝালকাঠির নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেন

পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ, ৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সঙ্গে সুগন্ধা নদীতে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির স্কুলছাত্র আদিত্য চক্রবর্তীর (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (এপ্রিল ২০) রাত ৯টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে ও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে আদিত্য চক্রবর্তী দাদি ও মা মিতু চক্রবর্তীর সঙ্গে পুণ্যস্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। তিনজনই একসঙ্গে স্নানে নামেন। এ সময় তাঁর মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়। দাদি তাঁকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোতে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা নিখোঁজ শিশুর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে তাঁকে উদ্ধার করে শনাক্ত করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!