Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা 
Friday October 2, 2026 , 2:37 pm
Print this E-mail this

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আই’র দীর্ঘ পথচলার সাফল্য কামনা

‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রতিষ্ঠার আটাশ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (BZUJ)। ২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতি শুভকামনা জানিয়ে বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি লতিফুর রহমান জাকির, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ, ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম সকালের নির্বাহী সম্পাদক এসএম সাজ্জাদুল হক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, বরিশাল বাণী’র স্টাফ রিপোর্টার খান ফিরোজ সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চ্যানেল আই’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা