Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটায় হোটেল রুমে অনধিকার প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ 
Thursday October 16, 2025 , 7:41 pm
Print this E-mail this

অভিযুক্ত হালিমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কুয়াকাটায় হোটেল রুমে অনধিকার প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল রুমে অনধিকার প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ করার অপরাধে মো: হালিম নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে। বুধবার শেষ রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দু’টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।

অভিযোগকারী হোটেলের মালিক মো: শাকিল জানান, “আমাদের হোটেলে রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীর রাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ডেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও ধারণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।” কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাই। পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি।” তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। অপরাধীদের জন্য এটা একটি বার্তা, যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।”




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ