Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ 
Tuesday September 8, 2026 , 8:17 pm
Print this E-mail this

দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের দেশের নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ : সাবরিন আজাদ

‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ


মুক্তখবর বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে পরিবারের সদস্যসহ হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় শোবিজ ইন্ডাস্ট্রির তারকাসহ রাজনৈতিক অঙ্গনের অনেক নেতাকর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি জাতীয় সংসদে এ ঘটনায় প্রতিবাদও জানানো হয়েছে।এদিকে অন্য সবার মতোই বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ অভিনেত্রী সাবরিন আজাদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘একজন শিল্পী যখন নিজের দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটিতে অংশ নিতে যান, ঠিক ওই মুহূর্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের দেশের একজন প্রতিনিধি।’ সাবরিন আজাদ লিখেছেন, ‘উনার রাজনৈতিক মতবাদ কী, উনি কোন জাতের-ধর্মের এসব তখন আর ম্যাটার করে না। উনি বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে গেছেন, বাংলাদেশের নাম নিয়েই গেছেন, তখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘বিশ্বমঞ্চে নিজের দেশের সিনেমা বা ভালো কোনো কিছুর প্রতিনিধিত্ব করা কী জিনিস, সে সম্পর্কে আপনাদের ‘জ্ঞান’ না-ই থাকতে পারে। অন্তত বিদেশের মাটিতে নিজের দেশকে কীভাবে ছোট না করতে হয়, এইটুকু ন্যূনতম জ্ঞান তো থাকা উচিত।’ সবশেষ অভিনেত্রী সাবরিন আজাদ লিখেছেন, ‘এই ঘটনা ঘটিয়ে আপনারা এটাই আবার দেখালেন, দেশের সম্মানের চেয়ে আপনাদের কাছে দল বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এমনই ছিলেন, এমনই আছেন, সম্ভবত এমনই থাকবেন। এমনিতেই দুই দিন পরপর একেক দেশের ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমাদের পাসপোর্টের অবস্থাও যাচ্ছেতাই। তার মধ্যে আপনাদের কল্যাণে বিশ্ব আবারও জানল, নিজেদের রাজনৈতিক মতবিরোধের কারণে বাংলাদেশের মানুষ নিজের দেশের ক্ষতি করতে কতটা মরিয়া যে, তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের দেশের নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা