Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ 
Wednesday September 23, 2026 , 11:11 pm
Print this E-mail this

‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’র আওতায় দিনব্যাপী শিক্ষা সফর ও বিনোদন কর্মসূচি

এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’র আওতায় বরিশালে ১০২ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর ও বিনোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশুদের পরিবারের জন্য চলতি বছরের তৃতীয় কোয়ার্টারের তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় দেশের ৪০০ এতিম শিশুকে নিয়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বরিশাল প্রতিনিধি মো. রহমাতুল্লাহ সিদ্দিকী ও আননুর খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার সাজিদ আল আহাদ এবং জুনিয়র অ্যাডমিন অফিসার শিবলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফরিদা সুলতানা। তিনি এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি শিশুদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানান। পরে তিনি উপস্থিত এতিম শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে তাসনিম, হিয়া, তিথি, তাথই, বিপাশা, সুরাইয়া, ইয়াম ও সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, অরফ্যান কেয়ার প্রোগ্রামের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা, বিনোদন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের খাদ্যনিরাপত্তায় সহযোগিতা করা হচ্ছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা