Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে নোঙর করা ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল 
Thursday April 2, 2026 , 3:31 pm
Print this E-mail this

তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

পটুয়াখালীতে নোঙর করা ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ছয় হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল ২) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জানা যায়, জব্দ তেলের মধ্যে তিন হাজার ২০০ লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রোল রয়েছে। অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তিনি আরও বলেন, তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা